Skip to main content

Brick Lane News

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে দুদকের

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে দুদকের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর বিরুদ্ধে বিদেশে সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয় ও অর্থপাচারের বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষরিত চিঠিতে তাদের যাবতীয় আর্থিক তথ্য ও নথিপত্র তলব করা হয়েছে।