Skip to main content

Brick Lane News

মার্কিন গোলাবারুদবাহী কয়েক ডজন বিমান ইসরাইলে, ইরানে হামলার ইঙ্গিত?

মার্কিন গোলাবারুদবাহী কয়েক ডজন বিমান ইসরাইলে, ইরানে হামলার ইঙ্গিত?

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। এরইমধ্যে জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন বিমান ইসরাইলে অবতরণ করেছে।

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১৭ মে) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে একটি ছবি পোস্ট করেন।

এতে ইরানের একটি মানচিত্রের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো হয়েছে এবং চারদিক থেকে তীরচিহ্ন ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। যা সামরিক চাপ ও ঘেরাওয়ের ইঙ্গিত দেয়।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান (কেএএন) এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে পুনরায় সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। আধা ঘণ্টার বেশি এ ফোনালাপে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা নিয়ে আলোচনা এবং তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে নেতানিয়াহুকে অবহিত করেন ট্রাম্প। ওই আলোচনায় ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সংঘাতের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, ‘ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে এই ফোনালাপ হয়েছে। সম্ভাব্য যেকোনো মার্কিন হামলার আগে ওয়াশিংটন থেকে আগাম বার্তা পাওয়ার আশা করছে ইসরাইল, যদিও হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে তারা নিশ্চিত নয়।

তথ্যসূত্র: আল জাজিরা

বাংলাদেশকে যুদ্ধবিমান জেএফ১৭ হস্তান্তর করল পাকিস্তান