প্রথমবারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করলেন প্রখ্যাত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’য় কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী বিপাশা সেন রায়।
হিংসা ও অস্থিরতায় ভরা বর্তমান পৃথিবীতে প্রেমের বার্তা ছড়িয়ে দিতে রবীন্দ্রসঙ্গীতকেই বেছে নিয়েছেন অভিনেত্রী-পরিচালক শ্রীলেখা মিত্র।
ধীর লয়ের এই গানটিতে কণ্ঠে দিয়েছেন বিপাশা সেন রায়। অভিনয়ে রয়েছেন সোমু সরকার, সুদীপ মুখোপাধ্যায় এবং শ্রীলেখা মিত্র নিজেও। এস্রাজে তথাগত মিশ্র এবং ব্যবস্থাপনায় ছিলেন অয়ন মুখার্জি । মিউজিক ভিডিওর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই প্রথম বিপাশা সেন রায় রবীন্দ্রসঙ্গীতের মিউজ়িক ভিডিয়োয় কণ্ঠ দিয়েছেন, যা এই প্রযোজনায় যোগ করেছে নতুন মাত্রা।
গানটি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শ্রীলেখা বলেন, বর্তমান সময়ে প্রেমের ভাষা যেন হারিয়ে যাচ্ছে। সেই শূন্যতা পূরণ করতেই এই প্রয়াস। তাঁর কথায়, “হিংসায় উন্মত্ত পৃথিবীতে প্রেমের বার্তা কেউ দেয় না। সেই দায়িত্ব না হয় আমিই নিলাম।”
বর্তমান প্রজন্ম যেখানে ফিউশনধর্মী রবীন্দ্রসঙ্গীতে অভ্যস্ত, সেখানে শ্রীলেখা সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন। তিনি গানটিকে তার নিজস্ব আঙ্গিকেই উপস্থাপন করেছেন। ভিডিওর দৃশ্যায়নেও রাখা হয়েছে পুরনো দিনের ছোঁয়া—পুরনো বাড়ি, চিক-ঢাকা বারান্দা ও লাল মেঝের আবহে ফুটে উঠবে নস্টালজিয়া ও চিরন্তন প্রেম।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রিলিজ হওয়া এই মিউজ়িক ভিডিওটি নারীদেরকে উৎসর্গ করেছেন শ্রীলেখা। তাঁর মতে, প্রেম ও অনুভূতির এই প্রকাশ নারীর হৃদয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
ছবি পরিচালনা ও মিউজ়িক অ্যালবাম পরিচালনার পার্থক্য নিয়েও মত জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “দুটো কাজ আলাদা হলেও আত্মবিশ্বাস রয়েছে।” পরিচালনার পাশাপাশি অভিনয় কম করেছেন বলেও জানান তিনি, যাতে কাজের ভারসাম্য বজায় থাকে।
মিউজিক ভিডিওতে কন্ঠ দেওয়া বিপাশা সেন রায় মঞ্চে মূলত হিন্দি সিনেমার গান পরিবেশন করে থাকেন। এই প্রথম রবীন্দ্রসঙ্গীতের মিউজ়িক ভিডিওয় কণ্ঠ দিয়েছেন তিনি। ফলে প্রজেক্টটি তার জন্য যেমন নতুন চ্যালেঞ্জ, তেমনি দর্শকদের জন্যও এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা।
এ প্রসঙ্গে বিপাশা সেন রায় ভাষ্য হচ্ছে, ‘আমার অনেক দিনের ইচ্ছে ছিলাে, একটি রবীন্দ্রসংগীতের এ্যালবাম করবাে। কিন্তু তার বাস্তবায়ণ শ্রীলেখা মিত্রের নেতৃত্বে হবে সেটা স্বপ্নেও ভাবিনি। এ আমার জন্য পরম পাওয়া। গানটি স্লাে টপাঙ্গের গান। আবেগ দিয়ে ভালােবাসা দিয়ে, মনপ্রাণ উজার করে গানটি তৈরি করা হয়েছে।
আসলে অস্থিরতা ও মানবিক মূল্যবােধের সংকটের এই সময় প্রেম এবয় ভালােবাসাই শুধুমাত্র পারবে, যুদ্ধ থেকে শান্তির পথে মানুষকে ফিরিয়ে আনতে। গানটি সেই প্রচেষ্টারই অংশ। সকলের যদি ভালাে লাগে তাহলে স্বার্থক হবে আমাদের উদ্যােগ।
বিপাশা শ্রীলেখা মিত্রসহ মিউজিক ভিডিওর সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই গানে অংশগ্রহণ আমরা জন্য বিশাল বড়ো পাওয়া। তিনি বলেন, সকলের ভালােবাসাই স্বার্থকতা এনে দিতে পারে শিল্পকে, শিল্পীকে।
এই প্রজেক্টে পরিচালনার পাশাপাশি প্রোডাকশন ডিজ়াইন এবং পোশাক নির্বাচনেও নিজে যুক্ত রয়েছেন শ্রীলেখা। সহ-অভিনেতাদের পোশাকের রঙ নির্বাচন থেকে শুরু করে কণ্ঠশিল্পীর সাজ—সবকিছুতেই রয়েছে তাঁর নিজস্ব ভাবনা ও পরীক্ষার ছাপ।
সব মিলিয়ে, এই মিউজ়িক ভিডিওটি শুধুমাত্র একটি গান নয়, বরং প্রেম, নান্দনিকতা ও শুদ্ধ রবীন্দ্রচর্চার এক নতুন উপস্থাপনা হয়ে উঠেছে।
হাদি হত্যা জামায়াত এর চাল – ভারতে গ্রেফতার ফয়সাল
অনলাইন ডেস্ক- শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তাঁর সহযোগী আলমগীর হোসেনকে ভারতে পুলিশ হেফাজতে...
Read more





