Brick Lane News

দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াতে ইসলামী: মির্জা ফখরুল

প্রকাশিত ২ ফেব্রুয়ারি ২০২৬ । ১০:০৯ এএম

এনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় এবং দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে।

সোমবার (সকাল সাড়ে ১১টা) ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “জামায়াত এমন একটি দল, যারা আমাদের সামনে এগোতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে এগোতে চাই।”

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী নারীদের কাজ করার বিরোধিতা করে। তাদের অবস্থান হলো নারীরা ঘরে থাকবে, বাইরে কাজ করবে না। এমনকি গার্মেন্টসে কর্মরত নারীদের পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে না দেওয়ার কথাও তারা বলেছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের আমিরের নারী-বিরোধী বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমি জানি না উনি সত্যিই এসব বলেছেন কি না। তবে যদি বলে থাকেন, তাহলে তা মোটেই ঠিক হয়নি।”

সভা শেষে তিনি ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Related Posts

ঝড়ো বাতাসে উত্তাল পদ্মা, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি