Brick Lane News

চুন্নুর ভিডিও শেয়ার করে যা বললেন হাসনাত

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬ ৫:০৫ পিএম

জাতীয় পার্টির নেতা ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নুর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ছোট্ট ভিডিও ক্লিপ নিজেস্ব ফেসবুক আইডিতে শেয়ার করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করেন তিনি।

সুশীলদের জাপা প্রীতির কারণ দেখেন।

চুন্নুর ভিডিও শেয়ার করে যা বললেন হাসনাত

ভিডিওতে মুজিবুল হক চুন্নুকে বলতে শোনা যায়, ২০১৪ সালে জাতীয় নির্বাচন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছিল, আ.লীগের অনেক সিনিয়র নেতা বলেছেন এই চুন্নু মাথা কী খারাপ হয়েছে এ অবস্থায় নির্বাচন করলে জান থাকবে, প্রাণ থাকবে? আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলাম। সে সময় তিনি বলেন নির্বাচন হবে। অন্য কাউকে আর বসতে দেওয়া হবে না। তিনি আরও বললেন, কেউ আসুক বা না আসুক গণতন্ত্রের সুষ্ঠু ধারা বজায় রাখার জন্য নির্বাচন হবে। তোমরা নির্বাচন করো। আমরা নির্বাচন করলাম। আমাদের ৩টি মন্ত্রণালয় দেওয়া হলো। ২০১৮ সালেও আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি। চুন্নু বলেন, আমরা কী আওয়ামী লীগকে তিন-চারবার সমর্থন দিয়ে ক্ষমতায় আসতে সাহায্য করিনি। তাহলে এত কথা কেন।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি