Brick Lane News

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত ১ ফেব্রুয়ারি ২০২৬ । ১০:০৮ এএম

দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কয়েকজন সাংবাদিকের কথা থামাতেই সময় লেগে যায়। সেখানে ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ প্রস্তুতি রয়েছে। প্রস্তুতি অনুযায়ী কাজ এগোলে নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও সম্পূর্ণ নিরপেক্ষ। এতে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুক বা ইন্টারনেট বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ইন্টারনেট বন্ধ করা গ্রহণযোগ্য নয়। কেউ এ ধরনের উদ্যোগ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করবেন।

তিনি আরও বলেন, আগে সাংবাদিকরাও নানা নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার পরিবেশ ছিল না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

Related Posts

ঝড়ো বাতাসে উত্তাল পদ্মা, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি