Brick Lane News

যুক্তরাজ্য জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ৬:৫১ এএম

ব্রিকলেন নিউজঃ 

দীর্ঘ এক   রোজা পালন শেষে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে যুক্তরাজ্যে  উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর।সোমবার  (২মে) লন্ডনসহ যুক্তরাজ্যের  বিভিন্ন  শহরে মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

মাইল এন্ড পার্কে সাংবাদিকদের একাংশ

লন্ডনের মাইল এন্ড পার্ক,  রেডব্রিজ ভ্যালেনটাইন পার্ক, ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন, রিজেন্ট পার্ক মসজিদসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান প্রধান জামাত। বড় বড় মসজিদগুলোতে একাধিক জামাতে অংশ নেন নারী-পুরুষরা।ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এদিন মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ছিলো উৎসব আমেজ।

( ছবিঃ সাংবাদিক  সৈয়দ নাহাশ পাশার ফেইস বুক থেকে নেয়া)

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি