Brick Lane News

কলকাতায় প্রশংসিত সম্প্রীতি কনসার্ট ইউকে ‘র পরিবেশনা

প্রকাশিত ৮ ফেব্রুয়ারি ২০২৬ । ১০:১২ পিএম

 

ব্রিকলেন নিউজ ডেস্ক-
ভারতের কলকাতায় গত ৬ ফেব্রুয়ারী  থেকে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে  পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলন। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এসে সমবেত হয়েছিলেন সেই সম্মেলনে ।
গতকাল ৭ ফেব্রুয়ারী বাঙালি সম্মেলনে যুক্তরাজ্যভিত্তিক  বাংলদেশি বংশোদ্ভূত সদস্যদের সাংস্কৃতিক মুভমেন্ট সম্প্রীতি কনসার্ট ইউকের একটি প্রতিনিধি দল যোগ দেন , ১ ঘন্টা ব্যাপী সাম্প্রদায়িকতা বিরোধী   একটি সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশন করেন।  গান ,কবিতা বৃন্দ আবৃত্তি ও নৃত্য সহ পুরো অনুষ্ঠানটি আগত দর্শকদের মুগ্ধ করে। প্রতিনিধি দলে আছেন , দেওয়ান গৌছ সুলতান , হিমাংশু গোস্বামী ,ঊর্মী মাজহার ,মুরাদ খান, জুয়েল রাজ, স্মৃতি আজাদ, অদিতি রয় ও প্রিয়তি শেখ।
তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে ছিল  বাংলা শিল্প সাহিত্য, সঙ্গীত, নারীর ক্ষমতায়ন , সাংবাদিকতার অতীত বর্তমান ভবিষ্যত , সহ নানাবিধ সেমিনার ওয়ার্কশপ , ও সাংস্কৃতিক অনুষ্ঠান । সম্মেলনে যোগ দেয়া অতিথি  দর্শকগণ সম্প্রীতি কনসার্ট গ্রুপের ব্যাতিক্রমী ও সময়োপযোগী  পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন।
সমাপনী দিনে সঙ্গীত পরিবেশনা করেন উপমহাদেশের বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি