বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (৬এপ্রিল) সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বানিয়াচং উপজেলার সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত শুুটকি নদীর পাশে নলাই’র হাওর থেকে এ মরদেহ উদ্ধার করে পুুলিশ। স্থানীয় সুুত্রে জানা যায়,ওই দিন হাওরে কাজ করতে যাওয়ার সময় এলাকার কৃষকরা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি একজন জনপ্রতিনিধির মাধ্যমে থানা পুলিশকে অবগত করেন তারা। পরে বানিয়াচং থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে পরিচয় নিশ্চিতের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।
বানিয়াচংয়ে বিপাকে বিদ্যুতের ৭৮ হাজার গ্রাহক
দিনে অন্তত ১৮ থেকে ২০ বার বিদ্যুতের লোডশেডিং রায়হান উদ্দিন সুমন,বানিয়াচং প্রতিনিধি : আকাশে মেঘ জমলেই বিদ্যুত চলে যায়। আর...
Read more





