Brick Lane News

ঝাঁসি কি রাণী শিরিন গ্রেফতার!

প্রকাশিত ৮ এপ্রিল ২০২৬ । ৮:১২ পিএম

তৌহিদ ফিতরাত হোসেন  –

হালাকু খানের চেয়েও পরম প্রতাপশালী লেডি কোবরা শিরিন শারমিন গ্রেফতার। বিগত দেড় বছর পলাতক থাকার পর তার চাচাতো ভাইয়ের দুর্গম ধানমণ্ডি পাহাড়ের গোপন গুহা থেকে মাঝ রাতে গ্রেফতার করা হয়েছে তাকে এবং পরে আহত অবস্থায় আদালতে সোপর্দ করা হয়েছে। বাদশাহ তারেকের সিপাহীরা তাকে গ্রেফতার করতে গেলে শিরিন মেশিনগান হাতে সুলতানা রাজিয়া এবং ঝাসি কি রাণী হয়ে বাদশাহ তারেকের বাহিনীর উপর হামলা করেন তখন দুই পক্ষের লড়াইয়ে কিছুটা আহত হোন।
শিরিন শারমিন একজন দুর্দান্ত যোদ্ধা ছিলেন। তিনি খুন হত‍্যা সহ নানান ধরনের অপরাধে অপরাধী । তথাকথিত আন্দোলনের সময় তিনি ঢাকা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে অনেক নিরিহ কুত্তা বিলাই হত‍্যা করে পলাতক ছিলেন।

১৭ মাসেও আগের রাজা নুন্নুসের তিনশূন‍্য সরকার যা পারেনি একমাসের তারেকের টেন পার্সেন্ট সরকার তা করে দেখিয়েছে জনগণকে।
সবাই বলুন বাহ বাহ বাহ ।

বাদশারা সবসময় জনগণকে বুদাই ভাবেন। তারা যা বলবেন তাই সত্য! জনগণ বলবে তাদেরকে তারেক সরকার বুদাই মনে করে কি না অথবা জনগণ নিজেদের কি ভাবেন ।
এতবড় সাফল‍্যের জন‍্য নব বাদশা তারেক ও তার স্বরাষ্ট্রমন্ত্রীরকে বাহবাহ দিতেই হবে।
জোরে বলুন ঠিক কিনা ???

এতবড় একজন কলাম্বিয়ান কুইনকে মেক্সিকোর দুর্গম এলাকার মতন ঢাকার ধানমন্ডি এলাকার ডেরায় থাকা মোষ্ট ওয়ান্টেড শিরিনকে গ্রেফতারের কৃতিত্ব শিলংউদ্দিনের পালকে আরেকটি রঙিন পালক হয়ে ইতিহাসকে সমৃদ্ধ করেছে।

তবে গল্প এখানেই শেষ নয়…
ধানমন্ডির বাতাস এখনো ফিসফিস করে বলছে ——
“ ডাল মে কুচ কালা হে …….
অপেক্ষা করো… সামনে আরও নাটক আছে!”

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি