Brick Lane News

জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে ঐতিহাসিক স্মলহিথ পার্কে ২৮শে মার্চ উদযাপন

প্রকাশিত ৩১ মার্চ ২০২৬ । ৪:৫৮ পিএম

 

১৯৭১ সালে বাংলাদেশের বাহিরে ১০ হাজার মানুষের সমাগমে বহির্বিশ্বের সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও দেশের পক্ষে শপথ গ্রহন করা হয়, ১৯৭১ সালের ২৮শে মার্চ।সেদিন থেকে প্রবাসে ২৮শে মার্চ ও বার্মিংহাম এর ঐতিহাসিক স্মলহিথ পার্ক হয়ে উঠে প্রবাসে মুক্তিযুদ্ধের গর্বের প্রতিক।
২৮ শে মার্চ উদযাপন পরিষদের সভাপতি বশির মিয়া কাদিরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জনাব মসুদ আহমদ এর পরিচালনায় জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ
ও শপথ বাক্য পাঠ করান কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সভাপতি কামরুল হাসান চুন্নু।এ সময় আরো বক্তব্য রাখেন জনাব বক্তব্য রাখেন সর্বজনাব শামসুজ্জামান (স্যার),নিজাম উদ্দীন, ছয়ফুল আলম, জুনেদুর রহমান, এনামুল হক খান নেফা,শাহ রুকন আহমেদ, মোস্তাফিজুর রহমান সেলিম, মোস্তাফিজুর রহমান (দিপু শেখ) রহমত আলী, জয়নাল আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন ১৯৭১ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে প্রবাসে বাঙালিরা যে বীরত্তের পরিচয় দিয়ে ছিলেন তা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।সভার শেষে সাবেক সভাপতি মরহুম ইব্রাহিম আলী ও তোজাম্মেল টনি হক সহ সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Related Posts

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি লন্ডন: ইউকেতে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি