Brick Lane News

চাঞ্চল্যকর তথ্যঃ প্রতি কঙ্কাল বিক্রি হত ৬ হাজার টাকায়!

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১:২৫ পিএম

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি এবং মানবদেহের প্রচুর হাড় উদ্ধার করা করেছে পুলিশ। এ ঘটনায় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, এই চক্রের সদস্যরা মাঠপর্যায় থেকে এসব কঙ্কাল ছয় থেকে আট হাজার টাকায় কেনে।

ডিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২), মো. ফয়সাল আহম্মেদ (২৬)। এর মধ্যে কাজী জহরুল ইসলাম সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের ছাত্র।

ঘটনার বর্ণনা দিয়ে মোহাম্মদ ইবনে মিজান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজধানীর মনিপুরীপাড়ায় সোমবার রাতে কবর থেকে মানবদেহের কঙ্কাল উত্তোলন এবং বিক্রির চেষ্টা চলছে। আমাদের একটি টিম দ্রুত সেখানে গিয়ে কাজী জহরুল ইসলামকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে তেজগাঁও কলেজের সামনে থেকে আজাদ ও আসাদুলকে আটক করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাদের কাছে আরও অনেক কঙ্কাল রয়েছে। পরে তাদের দেওয়া তথ্যে সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসের হোস্টেল থেকে ৪৭টি কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, তাদের মূলহোতা ফয়সল, সে দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। অনলাইনে তাদের একটি বড় গ্রুপ রয়েছে। গত কয়েক বছর ধরে চক্রটি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর এলাকা থেকে কঙ্কাল চুরি ও বিক্রি করে আসছে। তারা মাঠপর্যায় থেকে এসব কঙ্কাল ছয় থেকে আট হাজার টাকায় কেনে। এরপর ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করে। তাদের ক্রেতা বেশির ভাগ মেডিকেল স্টুডেন্ট।

মোহাম্মদ ইবনে মিজান বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্র এবং তারা হয়তো এটি দেশব্যাপী পরিচালনা করে আসছে। এই চক্রে আরও যারা বাইরে রয়েছে তাদের আইনের আওয়াত আনার চেষ্টা করব।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি