Brick Lane News

হাসপাতালের ৬তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ । ৯:৫১ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৬তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬তলা থেকে লাফ দেন তিনি।
 
নিহত মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
 
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
তিনি বলেন, গত দেড় বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন মৌসুমী। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে আজ (২৫ ফেব্রুয়ারি) সকালে মায়ের সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে এসে নতুন ভবনের ৬তলায় উঠে লাফ দেন ওই তরুণী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
নজরুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি