Brick Lane News

বন্য কবুতরকে খাবার দেওয়ায় ১ নারীকে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত ৮ ফেব্রুয়ারি ২০২৬ । ১:৪৯ পিএম

সিঙ্গাপুরের আদালত বন্যপ্রাণী সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৭১ বছর বয়সী শানমুগামনাথন শামলাকে জরিমানা করেছে। শামলা বন্য কবুতরকে একাধিকবার খাবার দেওয়ায় দোষী সাব্যস্ত হন।

আদালত জানিয়েছে, সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারিতে শামলাকে ৩,২০০ সিঙ্গাপুরি ডলার (প্রায় ৩ লাখ ৭ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। ৭১ বছর বয়সী শামলা সিঙ্গাপুরের সেন্ট্রাল এলাকার তোয়া পায়োহে বসবাস করেন এবং ভারতীয় বংশোদ্ভূত।

শামলা বন্যপ্রাণী আইন অনুযায়ী চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আদালত তার আরও পাঁচটি একই ধরনের ঘটনার হিসাব নিয়েছে। ২০২৫ সালের মে মাসে একই অপরাধের জন্য তাকে ১,২০০ সিঙ্গাপুরি ডলার জরিমানা করা হয়েছিল। তবে এক মাসের মধ্যেই তিনি আবারও একই কাজ করেছেন।

আদালতের ভিডিও ফুটেজে দেখা গেছে, তার বাসভবনের কাছে একঝাঁক কবুতরের মাঝে শামলা খাবার দিচ্ছেন। প্রসিকিউশন অভিযোগ করেছে, শামলার আচরণ আইন লঙ্ঘনের ধারাবাহিক উদাহরণ এবং এজন্য কার্যকর শাস্তি অপরিহার্য।

শামলা জরিমানা কমানোর চেষ্টা করেছিলেন এবং সমাজসেবামূলক কাজের প্রস্তাব দেন, কিন্তু আদালত ৩,২০০ ডলার জরিমানা ধার্য করেন। সংবাদমাধ্যম জানিয়েছে, একই অপরাধ বারবার ঘটানোর কারণে প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০,০০০ সিঙ্গাপুরি ডলার পর্যন্ত জরিমানা হতে পারত।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি