Brick Lane News

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ । ১০:৫৪ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত সরকারের আমলে বিরোধী দলীয় নেতা–কর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও ১ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ বছরে রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলের নেতা–কর্মীদের হয়রানি করতে এসব মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই ও পর্যালোচনার পর মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত রোববার ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদনের কথা জানানো হয়েছিল। সর্বশেষ ঘোষণার মাধ্যমে মোট প্রত্যাহার হওয়া মামলার সংখ্যা আরও বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা নিষ্পত্তির প্রক্রিয়া পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি