Brick Lane News

২৪৪% ভোট কাস্টিং কোনো আসনে; ভোটে ‘হ্যাঁ’ জয়ী দেখালেও ইসির ভূতুড়ে পরিসংখ্যানে বিস্তর গড়মিল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৪ ্পিএম
২৪৪% ভোট কাস্টিং কোনো আসনে; ভোটে ‘হ্যাঁ’ জয়ী দেখালেও ইসির ভূতুড়ে পরিসংখ্যানে বিস্তর গড়মিল

ঢাকা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ২ হাজার ৩৩৪ জন। এর মধ্যে গণভোটে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। প্রদত্ত ভোটের মধ্যে ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি বাতিল বা অবৈধ হয়েছে।

দেশজুড়ে গণভোটে প্রায় ৬২.৪৭ শতাংশ ভোট ‘হ্যাঁ’ এবং ২৯.৩২ শতাংশ ভোট ‘না’ তে পড়লেও, নির্বাচন কমিশন থেকে প্রকাশিত ফলাফলে বড় ধরনের গড়মিল দেখা দিয়েছে। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ জয়ী হলেও ১১টি আসনে ‘না’ ভোট বেশি পড়েছে।

রাজশাহী-৪ আসনে ভোটের সংখ্যা মোট ভোটারের চেয়ে ২৪৪.২৯৫ শতাংশ দেখানো হয়েছে। সেখানে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন হলেও ভোট কাস্ট দেখানো হয়েছে ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। ‘না’ ভোট ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৫ হাজার ৩৮২। এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী প্রার্থী আবদুল বারী সরদার।

সিরাজগঞ্জ-১ আসনে গণভোটের হার মাত্র ৭.৮৯৯ শতাংশ দেখানো হয়েছে, যেখানে সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৮৩ শতাংশ। এই আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।

নেত্রকোনা-৩, -৪ ও -৫ আসনে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা মোট ভোটারের চেয়ে বেশি দেখানো হয়েছে। নেত্রকোনা-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৬৮৬ জন হলেও ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫ লাখ ২ হাজার ৪৩৮টি। নেত্রকোনা-৪ ও -৫ আসনেও একই ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে।

পার্বত্য জেলা ও গোপালগঞ্জের সব আসনেই ‘না’ ভোট জয়ী হয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানসহ গোপালগঞ্জের তিনটি আসনে ‘না’ ভোটের হার ‘হ্যাঁ’ ভোটের চেয়ে অনেক বেশি। এছাড়া ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১২ ও রাজশাহী-৪ আসনেও ‘না’ ভোট বেশি পড়েছে। ১১টি আসনের মধ্যে ১০টিতে সংসদে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী এবং শুধুমাত্র রাজশাহী-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াত প্রার্থী।

Related Posts

সর্বশেষ খবর