Brick Lane News

ইসরায়েলে ১২ মার্কিন এফ-২২ যুদ্ধবিমানের অবতরণ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১২ পিএম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কমপক্ষে ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান ইসরায়েলি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। ইসরায়েলের সরকারি গণমাধ্যম কান এ সংবাদ প্রকাশ করেছে।

 

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলের দক্ষিণে অবস্থিত বিমানবাহিনীর একটি ঘাঁটিতে ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান অবতরণ করেছে।

 

ইসরায়েলের সরকারি গণমাধ্যম কান জানিয়েছে, এফ-২২ যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটি। এ বিমানগুলো কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে।

এফ-২২ যুদ্ধবিমান বিভিন্ন সামরিক মিশনে ব্যবহৃত হয়। এ বিমান শত্রু অঞ্চলে প্রবেশ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। এ ছাড়া শত্রু দেশের রাডার নিষ্ক্রিয় করে ফেলে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। এ যুদ্ধাবস্থার মধ্যেই আমেরিকা পারস্য উপসাগরীয় অঞ্চলে তার সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে।

Related Posts

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা ও দেশের স্বার্থ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি