Brick Lane News

ত্রিশালে যুবলীগ নেতা সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে হত্যা

ত্রিশালে যুবলীগ নেতা সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সময় তার দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে পরিবারের দাবি।

সোমবার (রাত ১০টা) উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগারবাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুসেন চন্দ্র সরকার উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের মৃত রাজবিহারী সরকারের ছেলে। তিনি হরিরামপুর ইউনিয়ন যুবলীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বগারবাজার চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করতেন সুসেন চন্দ্র সরকার। সোমবার রাতে দুর্বৃত্তরা তার দোকানে ঢুকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। এরপর দোকানে থাকা আনুমানিক ১৫ লাখ টাকা লুট করে শাটার নামিয়ে পালিয়ে যায় তারা।

রাত পর্যন্ত বাবার সঙ্গে যোগাযোগ না হওয়ায় বড় ছেলে সুজন দোকানে গিয়ে শাটার নামানো অবস্থায় দেখতে পান। তালা খোলা থাকায় শাটার তুলতেই ভেতরে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তার বাবাকে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতের ভাই মৃত্যুঞ্জয় সরকার বলেন, “আগেও ভাইয়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। টাকা নিলেই তো পারত, তাকে কেন নির্মমভাবে হত্যা করল? তার দুই ছেলে ও এক মেয়ের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।”

ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন জানান, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Posts

নির্বাচনে সরকারের নিরপেক্ষতায় আস্থা নেই ৫২ শতাংশ মানুষের : আইআইডি-ওয়াইএফপি

প্রাক-নির্বাচনী জরিপে দেখা গেছে, দেশের ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতায় আস্থা রাখেন, ১১.৩ শতাংশের আস্থা নেই, আর...

Read more

Social Media

সর্বশেষ খবর