Brick Lane News

তারাবি পড়তে যাবার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হলো কিশোর 

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৪ ্পিএম
তারাবি পড়তে যাবার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হলো কিশোর 

বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে মো. মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মিলন বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামের মো. দিলবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় মিলন।

পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিলনের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি