Brick Lane News

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে অপহরণের পর হত্যা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০১ পিএম

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহতের স্বজনদের অভিযোগ, বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কর্মের সুবাদে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে মীমাংশা করা হয়।

 

ধর্ষণের পর তরুণীকে তুলে নিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

 
 
 
 

গতকাল বুধবার বিকেলে বাবা আশরাফ হোসেন তার কর্মস্থল থেকে ফেরার পথে মেয়েকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে ৫-৬ জন মিলে তার বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে বাড়ি ফিরে যান। সকালে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াই অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

Related Posts

ইশরাকের আসনসহ ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আসনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি