শিক্ষকদের অন্য কোনো পেশায় যুক্ত হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, অনুমতি ছাড়া কেউ অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের শ্রেণিকক্ষে পূর্ণ মনোযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “শিক্ষকেরা শিক্ষার্থীর সঙ্গে সময় ও মনোযোগ দিয়ে কাজ করবেন, যাতে শিক্ষার মান বৃদ্ধি পায়।”
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, পূর্ববর্তী সরকার দীর্ঘদিন পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করেনি, যার প্রভাব এখনও শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনার জন্য আমাকে দুই থেকে চার মাস সময় দিন, এরপর ফলাফলের পরিবর্তন দেখতে পাবেন।





