Brick Lane News

পাকিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওপর সর্তকর্তা জারি

পাকিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওপর সর্তকর্তা জারি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে এক শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৭০ এর বেশি আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) খাদিজাতুল কুবরা ইমামবারগাহ মসজিদ চত্বরে জুম্মার নামাজ চলাকালীন এক ব্যক্তি প্রথমে গুলি চালিয়ে এবং পরে নিজের শরীরে থাকা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালায়।

এই হামলার একদিন পর, ইসলামিক স্টেট (আইএস) টেলিগ্রাম প্ল্যাটফর্মে দায় স্বীকার করেছে। এটি ২০০৮ সালের ম্যারিয়ট হোটেল বোমা হামলার পর ইসলামাবাদে সংঘটিত সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে ধরা হচ্ছে।

ঘটনার পর পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ইসলামাবাদ এবং উত্তর-পশ্চিমাঞ্চলে রাতভর অভিযান চালিয়ে হামলাকারীর পরিবারের সদস্যসহ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছে, হামলাকারীদের একজন সম্প্রতি আফগানিস্তান সফর করেছিলেন।

এই হামলার পর যুক্তরাষ্ট্রের ইসলামাবাদ দূতাবাস পাকিস্তানে বসবাসরত ও ভ্রমণরত নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। দূতাবাসের নির্দেশে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং স্থানীয় মিডিয়ার খবর নিয়মিত অনুসরণ করা জরুরি।

সূত্র: গালফ নিউজ

Related Posts

Social Media

সর্বশেষ খবর