Brick Lane News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন মানতে পারছি না : সালাউদ্দিন

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৬ ্পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে মুখ খুলেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি সাবেক ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে আসিফ নজরুল বলেছিলেন, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ মন্তব্যের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন বলেন, একজন শিক্ষক ও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রতিনিধি হিসেবে এ ধরনের বক্তব্য দেওয়া অনাকাঙ্ক্ষিত। তিনি প্রশ্ন তোলেন, এমন মন্তব্যের পর খেলোয়াড়দের সামনে কীভাবে দাঁড়াবেন।

সালাউদ্দিন জানান, বিশ্বকাপ একটি ক্রিকেটারের দীর্ঘদিনের স্বপ্নের মঞ্চ। টুর্নামেন্টে অংশ নিতে না পারায় দুই খেলোয়াড় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং কয়েকদিন চরম হতাশার মধ্যে ছিলেন। তাঁদের পুনরায় খেলায় ফেরানোই ছিল বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা যায়, কিন্তু একজন খেলোয়াড়ের স্বপ্ন ভেঙে গেলে তার ক্ষতি পূরণ করা কঠিন।

এদিকে চলতি বিশ্বকাপে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছে এবং সুপার এইটে উঠেছে। কলকাতা ও শ্রীলঙ্কার উইকেটের পারফরম্যান্স উল্লেখ করে সালাউদ্দিন আক্ষেপ প্রকাশ করেন, এ ধরনের কন্ডিশনে বাংলাদেশ ভালো করার সুযোগ পেতে পারত। তাঁর ভাষায়, এক বছর ধরে প্রস্তুতি নেওয়া একজন অধিনায়ক ও খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ মিস করা অত্যন্ত বেদনাদায়ক।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি