Brick Lane News

গাইবান্ধায় ২ জনকে পিটিয়ে হত্যা

প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২৬ । ৯:৫৯ এএম

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং মস্তাপুর গ্রামের মঈনুল ইসলাম (৫০)। তাঁদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে আসা এক নারী ও তাঁর আত্মীয়কে পথরোধ করে তিনজন ছিনতাইকারী। অভিযোগ, ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। চিৎকার শুনে স্থানীয়রা ধাওয়া দিলে অভিযুক্তরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। মোজাহিদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে গণপিটুনিতে দুজন নিহত হন। একজন পালিয়ে যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, তদন্ত চলছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি