Brick Lane News

যে আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে তাকে আমি আস্ত রাখি না : রুমিন ফারহানা

প্রকাশিত ৭ ফেব্রুয়ারি ২০২৬ । ৩:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁকে ও তাঁর নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা চলছে। তবে এসব হুমকিতে তিনি একচুলও পিছপা হবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা।

তিনি বলেন, “আমি হুমকিতে টলার মানুষ না। আমি কাউকে ভয় দেখাই না। কিন্তু কেউ যদি আমাকে বা আমার নেতাকর্মীদের ভয় দেখানোর দুঃসাহস করে, তাকে আমি ছেড়ে কথা বলি না।” দুই ইউনিয়ন নিয়ে বিরোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যারা ঝামেলা করতে এসেছিল, আমি শুধু জবাবই দিইনি ইউনিয়ন দুটিও এখন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে আছে।”

ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, “কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। এই নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন।”

গত ১৮ মাসে এলাকায় মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে জিম্মি করে রাখার অভিযোগ তুলে তিনি বলেন, “আপনারা জানেন কী পরিমাণ হয়রানি হয়েছে। আমি কথা দিচ্ছি, এসব থেকে আপনাদের মুক্ত করব। মিথ্যা মামলায় যারা ভুগছেন, তাদের আইনি দিক আমি নিজেই দেখব।”

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি