Brick Lane News

এবার সরকারকে ১ ঘণ্টার আলটিমেটাম দিল আন্দোলনকারীরা

প্রকাশিত ৬ ফেব্রুয়ারি ২০২৬ । ৪:২৯ পিএম

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশি হামলার ঘটনার বিচার দাবি করে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে এ আলটিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের পোশাকধারীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতরা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করতে চায় কি না, তা খতিয়ে দেখা জরুরি। বলেন তিনি
“আগামী এক ঘণ্টার মধ্যে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে”।

এবি জুবায়ের অভিযোগ করেন, আজকের হামলার পেছনে ‘পুলিশ লীগ’ জড়িত।
“কারা আজ তাদের নিয়ন্ত্রণ করেছে, কে বা কারা নির্দেশ দিয়েছে তা বের করতে হবে। পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে বহু মানুষকে নির্মমভাবে পিটানো হয়েছে”।

তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ যে কর্মসূচি ও দাবি উত্থাপন করেছে, তা অবশ্যই মানতে হবে।
“আগামী ৮ তারিখের মধ্যেই এ বিষয়ে জাতিসংঘকে চিঠি দিতে হবে”।

এ সময় শাহবাগ এলাকায় আন্দোলনকারীরা পুলিশি হামলার বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি