Brick Lane News

চাঁদার দাবিতে কারখানা মালিক-শ্রমিককে কুপিয়ে আহত; প্রতিবাদে রাজধানীর আদাবর থানা ঘেরাও

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৬ পিএম

চাঁদাবাজি ও গণছিনতাই বন্ধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার রাতে তারা থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদার দাবিতে এক এমব্রয়ডারি কারখানার মালিক ও কয়েকজন শ্রমিককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

এ ঘটনার বিচার দাবি এবং এলাকায় চাঁদাবাজি ও গণছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে ভুক্তভোগীসহ স্থানীয়রা রাতে আদাবর থানার সামনে জড়ো হয়ে অবস্থান নেন।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি