Brick Lane News

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্ট’স অর্ডার নং ১২৭ অব ১৯৭২)-এর ১০(৫) অনুযায়ী, মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য গভর্নর পদে নিয়োগ করা হলো।

মোস্তাকুর রহমান গভর্নর পদে নিয়োগ থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারের জায়গায় ড. আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এখন নতুন গভর্নর নিয়োগ দেওয়া হলো।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি