Brick Lane News

নারায়ণগঞ্জে বুকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই

প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:৩৩ এএম

নারায়ণগঞ্জের বন্দরে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় রবিবার দুপুরে পিস্তল ঠেকিয়ে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট কর্মী রনি (৩৪) জানান, তিনি বাসা থেকে অফিসে যাচ্ছিলেন। পথে দুজন দুর্বৃত্ত তাকে পথরোধ করে, একজন তার বুকে পিস্তল ঠেকিয়ে সমস্ত টাকা দিতে বললে রনি ২ লাখ ৯২ হাজার টাকা দিতে বাধ্য হন। ছিনতাইকারীরা মোটরসাইকেলে চড়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি