Brick Lane News

পাটওয়ারী ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে : মির্জা আব্বাস

প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ । ১০:২৯ এএম

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

শুক্রবার (১৩ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিক্রিয়া জানান মির্জা আব্বাস।

তিনি বলেন, ফলাফলে তিনি আনন্দিত এবং এটিকে ঐতিহাসিক রায় হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং এই রায়ের যথাযথ প্রতিফলন পাওয়া যাবে বলে তিনি আশা করেন।

তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে অস্বাভাবিকভাবে বেশি ভোট পেয়েছেন। তার দাবি, ওই আসনে প্রতিপক্ষের প্রকৃত ভোটসংখ্যা এত নয়।

মির্জা আব্বাস আরও বলেন, এই আসনে যেসব ব্যালট বাতিল করা হয়েছে, তা সঠিকভাবে হয়নি। বাতিল ব্যালট পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, পূর্বেই তিনি আশঙ্কা করেছিলেন যে ভোট কারচুপি হতে পারে এবং বাস্তবে সেটিই ঘটেছে। তার মতে, এ ধরনের ঘটনা গণতন্ত্র ও জাতির জন্য উদ্বেগজনক সংকেত।

Related Posts

সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর রাজনীতি থেকে বিদায়ের খবরটি মিথ্যা

ফ্যাক্ট-চেক: অপপ্রচার রোধ প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ | অনুসন্ধানী ডেস্ক, ফ্যাক্ট-চেক জোন ও ব্রিকলেন নিউজ সিলেট সিটি করপোরেশনের মেয়র ও...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি