Brick Lane News

ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী হলেন মীর শাহে আলম

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২৯ ্পিএম
ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী হলেন মীর শাহে আলম

২৩ বছর বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বগুড়ার শিবগঞ্জের মীর শাহে আলম। এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হওয়ার পাশাপাশি তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য মঙ্গলবার বিকেলে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মীর শাহে আলম ১৯৯৭ সালে আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০০৯ সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। তিনি বর্তমানে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, দীর্ঘ ৩৫ বছর পর বগুড়া থেকে একজন মন্ত্রী মনোনীত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। দীর্ঘদিন অবহেলিত এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি