Brick Lane News

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৬ পিএম

নতুন কেউ যোগদান না করা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়াটার্সের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এতে স্বাক্ষর করেছেন ডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. সরওয়ার ডিএমপি কমিশনার হিসেবে সমস্ত প্রশাসনিক ও কার্যক্রমের দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন।

এর আগে বুধবার ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এদিন দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠান। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান সাজ্জাত আলী।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি