Brick Lane News

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত ২

প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:১৮ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের আমজাদ আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ আমির আলী এবং একই এলাকার আব্দুল মান্নানের ছেলে শরীফ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Posts

সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর রাজনীতি থেকে বিদায়ের খবরটি মিথ্যা

ফ্যাক্ট-চেক: অপপ্রচার রোধ প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ | অনুসন্ধানী ডেস্ক, ফ্যাক্ট-চেক জোন ও ব্রিকলেন নিউজ সিলেট সিটি করপোরেশনের মেয়র ও...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি