Brick Lane News

চলতি বছরের জানুয়ারিতেই দেশে ধর্ষণ সংখ্যা ৩৫টি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০০ পিএম

বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেই ৩৫টি ধর্ষণ, ২টি যৌন হেনস্থা এবং ৬টি কন্যাবিবাহ ও দাম্পত্য সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রকাশিত ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি: জানুয়ারি ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে নারী ও শিশু নির্যাতন, সীমান্ত সহিংসতা এবং সাংবাদিক হেনস্থাসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। শুধু নারীদের ক্ষেত্রে পারিবারিক পরিবেশে সহিংসতার ঘটনা ঘটেছে ৩১টি, যা সর্বোচ্চ। এছাড়া ধর্ষণের ৩৫টি এবং যৌন হেনস্থার ২টি ঘটনা ঘটেছে।

নারী নির্যাতনের অন্যান্য ঘটনার মধ্যে রয়েছে যৌতুক-সংক্রান্ত সহিংসতার ৬টি এবং গৃহকর্মী নির্যাতনের ১টি ঘটনা। তবে জানুয়ারিতে কোনো অ্যাসিড হামলার ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিশুদের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। জানুয়ারি মাসে শিশুদের ওপর সহিংসতার ৩৫টি ঘটনা এবং শিশু হত্যার ২৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। মানবাধিকার সংগঠনটির মতে, এসব পরিসংখ্যান সমাজের দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে।

আসক বলেছে, নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ জরুরি।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি