Brick Lane News

নাইটক্লাবে ড্যান্সের ভাইরাল ভিডিওতে কি সত্যিই জাইমা রহমান?

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২১ এএম
নাইটক্লাবে ড্যান্সের ভাইরাল ভিডিওতে কি সত্যিই জাইমা রহমান?

নিজস্ব প্রতিবেদক, ব্রিকলেন নিউজ |  

ঢাকা: গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, লন্ডনের একটি সুসজ্জিত নাইটক্লাবে এক তরুণী বলিউডের হিন্দি গানের তালে নাচছেন। দাবি করা হচ্ছে, এই তরুণী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। ভিডিওটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে FactCheckZone-এর দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন এক সত্য।

কি দেখা গেছে ভাইরাল ভিডিওতে?

ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, লন্ডনের বিখ্যাত ‘স্টুডিও ৩৩৮’ (Studio 338) নাইটক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে এক তরুণী মেরুন রঙের পোশাক পরে নাচছেন। ফেসবুক এবং টিকটকে হাজার হাজার বার শেয়ার হওয়া এই ভিডিওর ক্যাপশনে সরাসরি জাইমা রহমানের নাম উল্লেখ করে নানা ধরণের মন্তব্য করা হচ্ছে।

FactCheckZone-এর অনুসন্ধান

ঘটনার সত্যতা যাচাই করতে আমাদের ইনভেস্টিগেটিভ টিম ডিজিটাল ফরেনসিক এবং সোর্স কোড বিশ্লেষণ শুরু করে। আমাদের অনুসন্ধানের মূল পয়েন্টগুলো নিচে তুলে ধরা হলো:

১. ভিডিওর উৎস ও তারিখ বিভ্রাট

অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত লন্ডনের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ‘Masti Nights UK’-এর অফিসিয়াল পেজ থেকে সংগৃহীত। জাইমা রহমানের নামে বর্তমানে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি কোনো গোপন ভিডিও নয়। বরং গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজক সংস্থাটি তাদের আগামী ইভেন্টের প্রচারণা বা ‘প্রমোশনাল রিল’ হিসেবে এটি আপলোড করেছিল।

তবে চমকপ্রদ তথ্য হলো, এই ফুটেজটি বর্তমান সময়ের নয়। ডিজিটাল আর্কাইভ ঘেঁটে দেখা যায়, ২০২৪ সালের ১০ অক্টোবর একই আয়োজক সংস্থা এই ভিডিওটি প্রথমবার পাবলিশ করেছিল। অর্থাৎ, প্রায় দেড় বছর আগের পুরনো একটি ভিডিওকে নতুন ইভেন্টের বিজ্ঞাপনে ব্যবহার করায় এটি নতুন করে জনসমক্ষে আসে।

২. তরুণীর পরিচয় নিশ্চিতকরণ (ফরেনসিক বিশ্লেষণ)

ভিডিওতে থাকা তরুণীই কি জাইমা রহমান? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ল্যাবে ভিডিওর ফ্রেম এবং জাইমা রহমানের ফাইল ছবির মধ্যে ‘ফেসিয়াল রিকগনিশন’ ও ‘বডি ল্যান্ডমার্ক’ বিশ্লেষণ করা হয়।

  • শারীরিক সাদৃশ্য: ভিডিওর তরুণীর ডিম্বাকৃতি মুখ, নাকের গঠন এবং হাসির ধরন জাইমা রহমানের সাথে ৯৫ শতাংশের বেশি মিলে যায়।

  • পোশাক ও অলঙ্কার: ভিডিওর ফুটেজ এবং উচ্চ রেজোলিউশনের ছবিতে থাকা ব্যক্তির পোশাক ও চুলের ধরণ বিশ্লেষণ করে আমাদের ফরেনসিক টিম নিশ্চিত হয়েছে যে, ভিডিওতে দৃশ্যমান তরুণীটিই জাইমা রহমান।

কেন ভিডিওটি সরিয়ে নেওয়া হলো?

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এবং এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হওয়ায় আয়োজক সংস্থা ‘Masti Nights UK’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ থেকে আলোচিত ভিডিওগুলো সরিয়ে ফেলেছে। বর্তমানে ওই লিংকগুলোতে ক্লিক করলে ‘কন্টেন্ট নট ফাউন্ড’ দেখাচ্ছে। তবে ফ্যাক্ট-চেক জোন ভিডিওটির ডিজিটাল ফুটপ্রিন্ট ও ক্যাশ মেমোরি সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত

FactCheckZone-এর অনুসন্ধানে এটি প্রমাণিত যে:

১. ভিডিওতে দৃশ্যমান তরুণীটিই জাইমা রহমান।

২. তবে ঘটনাটি সাম্প্রতিক কোনো সময়ের নয়, বরং এটি ২০২৪ সালের অক্টোবর মাসের একটি পুরনো ফুটেজ।

৩. ২০২৬ সালে আয়োজক সংস্থা তাদের প্রচারণার কাজে পুরনো এই ক্লিপটি পুনরায় ব্যবহার করার ফলে এটি নতুন করে ভাইরাল হয় এবং বিভ্রান্তির সৃষ্টি করে।

পরিশেষে, ভিডিওটি সত্য হলেও এর প্রেক্ষাপট ও সময়কাল নিয়ে সামাজিক মাধ্যমে যে দাবি করা হচ্ছে তা আংশিক বিভ্রান্তিকর।

ফ্যাক্ট চেক জোনের মুল প্রতিবেদনটি পরতে পারেন এই লিংকে 

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি