Brick Lane News

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট ক্রিকেটার জাহানারা

প্রকাশিত ৮ ফেব্রুয়ারি ২০২৬ । ৬:০৩ পিএম

নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে প্রকাশিত বিসিবির প্রতিবেদনটি নিয়ে তিনি সন্তুষ্ট নন। জাহানারার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি একটি বিবৃতিতে জানিয়েছে, অভিযোগকারী হিসেবে জাহানারার পূর্ণ অধিকার রয়েছে তদন্তের ফলাফল জানতে, কিন্তু তাকে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন সরবরাহ করা হয়নি।

বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, জাহানারার করা চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছে। তবে কোন দুটি অভিযোগ প্রমাণিত এবং তার পেছনের তথ্যগত ভিত্তি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

জাহানারা জানিয়েছে, অনুসন্ধান কমিটি মূলত তার যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ তদন্তের জন্যই গঠিত হয়েছিল। তবে বিসিবি জানিয়েছে, কমিটি তাদের নিজস্ব উদ্যোগে গঠিত।

বিসিবি জানিয়েছে, তদন্তে সাবেক নারী দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কমিটি উল্লেখ করেছে, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’র পর্যায়ে পড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন ও বোর্ডের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি