Brick Lane News

রাজনৈতিক আখ্যায়িত করে ২৪ হাজার মামলা প্রত্যাহার

রাজনৈতিক আখ্যায়িত করে ২৪ হাজার মামলা প্রত্যাহার

বিগত আওয়ামী সরকারের সময়ে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক অভিযোগের মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এতে প্রায় পাঁচ লাখ মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পাওয়ার পথে রয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম।

তিনি জানান, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর একটি প্রক্রিয়া শুরু করে। এ জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন আহ্বান করা হলে ভুক্তভোগী দলগুলো মামলা প্রত্যাহারের জন্য দরখাস্ত জমা দেয়।

আবেদনগুলো পর্যালোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে মোট ৩৯টি সভা আয়োজন করে। এসব সভায় যাচাই-বাছাই শেষে ২৩ হাজার ৮৬৫টি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, মামলা প্রত্যাহারের এই কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে বাকি আবেদনগুলোর নিষ্পত্তি করা হবে।

Related Posts

Social Media

সর্বশেষ খবর