ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শেখ আব্দুর রহমান জিকো বলেন, শুরু থেকেই আমি নির্বাচনি প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হই। আমার মনোনয়নপত্র প্রথমে বাতিল, পরে আপিলে ফেরত পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতার ঘটনাগুলো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপে থাকায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি।
এ স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।





