Brick Lane News

বিদুৎস্পর্শে শেরপুরে ২ কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২৮ ্পিএম
বিদুৎস্পর্শে শেরপুরে ২ কৃষকের মৃত্যু

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পুলাদেশী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিন্টু মিয়া (৪৫) ও আঙুর মিয়া (৫০)। তারা দুজনই পুলাদেশী গ্রামের বাসিন্দা। একই ঘটনায় সামিদুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে সামিদুল ইসলাম তার সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামতের সময় মইয়ে উঠে কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে মিন্টু মিয়া ও আঙুর মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে তিনজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মিন্টু ও আঙুর মিয়াকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি