Brick Lane News

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৫ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:০৪ এএম

ওমরাহ পালন শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), তাদের স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১২), দেড় বছর বয়সী কন্যা সুবহা আক্তার এবং গাড়িচালক মো. জিলানী বাবর (৩০)। গুরুতর আহত হয়েছেন মিজানের মেয়ে ফাইজা আক্তার (১১)। তিনি জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেন। নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা। চালক জিলানী বাবর একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান মিজান। ওমরাহ শেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শোকাহত পরিবারের প্রতি প্রশাসনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Related Posts

বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস

কার্যকর নজরদারি বাড়ানোর দাবি  রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস। তরলীকৃত পেট্রোলিয়াম...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি