নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলোধনা হাট ইজারাদারের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুর রহমান রাজা’র বিরুদ্ধে।
ঘটনাটি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন হাটের দরপত্র জমা দেওয়ার সময় ঘটে। অভিযোগে বলা হয়েছে, দরপত্রে হাট না পাওয়ায় হাট ইজারাদার ওবায়দুল হাসান তপুর নিকট রাজা ৫ লাখ টাকা চেয়েছেন।
যুবদল নেতা রাজা ফোনে জানান, “আমি সত্যিই ৫ লাখ টাকা চেয়েছি, তবে এটি চাঁদা নয়। গত বছরে তপুরের সঙ্গে আমার পুকুর ব্যবসা চলছিল এবং সেই ব্যবসার ৫ লাখ টাকা এখনো পাওনা রয়েছে। বারবার টাকা চাওয়ার চেষ্টা করলেও তিনি দেননি। তাই সবার উপস্থিতিতে আমি শুধুমাত্র পাওনা টাকা চাইেছি। আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা।”
অপর পক্ষ ওবায়দুল হাসান তপুর জানান, “আমার সঙ্গে রাজার কোনো ব্যবসায়িক লেনদেন নেই। দরপত্র জমার পর আমি হাট পেয়ে যাই। পরে রাজা উপজেলা চত্বরে আমার নিকট ৫ লাখ টাকা দাবি করেছেন, যা অনেকেই দেখেছে।”
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান বলেন, “এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





