Brick Lane News

সংসদ নির্বাচনে ৩টি আসনে কারচুপি; অভিযোগের আবেদন গ্রহণ করলো হাইকোর্ট

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো- ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪। অপরদিকে শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এসব আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট যাবতীয় নথি নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ প্রদান করেছেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল।

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪ শেরপুরের-১ আসনে কারচুপির অভিযোগ এনে আসনগুলোর পরাজিত প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেন। আবেদনে ভোটের ফলাফল পুনঃগণনা চাওয়া হয়।

গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন নিষ্পত্তির লক্ষে হাইকোর্টে এই ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। ওই দিনই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই ট্রাইব্যুনালই এখন থেকে নির্বাচনি সংক্ষুব্ধ ব্যক্তিদের আবেদনের শুনানি গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচিত সংসদ সদস্যদের নামে ইতোমধ্যে গেজেটও প্রকাশিত হয়েছে। তবে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখনো দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং গেজেট জারি করা হয়নি। এর মধ্যেই নতুন করে তিনটি আসনের ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হলো।

Related Posts

ঠাকুরগাঁওয়ের বনকালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার মহলবাড়ি গ্রামে অবস্থিত শ্রীশ্রী বনকালী মন্দির-এ প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি