রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে উদ্ধার হওয়া মুখে স্কচটেপ লাগানো ম/র/দে/হে/র পরিচয় শনাক্তের পর জানা গেছে, নি/হত/ ইসমাইল হোসেন (৫০) জমি বিক্রি করতে জামালপুর গিয়েছিলেন। সেই টাকা সঙ্গে নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে আসার কথা ছিল তাঁর। পরিবারের সদস্যদের ধারণা, পথে তাঁর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে হ/ত্যা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে স্বজনেরা ইসমাইলের মরদেহ শনাক্ত করেন। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, গতকাল শুক্রবার সকালে বনানীতে এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত হয়।
নিহতের ছেলে মো. হাসান বলেন, তাঁদের বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামে। বর্তমানে তাঁরা গাজীপুরের কাশিমপুরের করলাপাড়া এলাকায় থাকেন। তাঁর বাবা ইসমাইল আগে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। শারীরিক অসুস্থতার কারণে প্রায় নয় মাস আগে তিনি চাকরি ছেড়ে দেন।