Brick Lane News

পুনঃভর্তি ফি নিলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুশিয়ারি শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১১ পিএম

সারা দেশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়, তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।

‎এমপিও নিয়ে তিনি বলেন, তড়িঘড়ি করে এর আগে যাচাই-বাছাই করেছে। সেটা আমরা দেখব, পর্যালোচনা করে এ ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজধানীর সাত কলেজের বিষয়ে মন্ত্রী বলেন, সাত কলেজ নিয়ে এখনো নথি দেখার সুযোগ হয়নি। কমিটি করে পর্যালোচনা করা হবে। পরে এনিয়ে কথা বলব

এর আগে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহি জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা’ প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

Related Posts

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা ও দেশের স্বার্থ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি