Brick Lane News

নির্বাচনের আগেই পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি

প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২৬ । ১০:২৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে শূন্যতা তৈরি হলে সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করতে রাজি আছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় ভিসি কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপাচার্য।

ড. নিয়াজ আহমদ খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের একটি স্মুথ ট্রানজিশন দরকার। সরকার বা সংশ্লিষ্ট অংশীদাররা যদি মনে করেন যে আমাকে আরও কিছু সময় দায়িত্বে থাকা প্রয়োজন, তাহলে সেটি বিবেচনা করতে আমি প্রস্তুত।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা দিলেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িক উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে তাকে সাময়িকভাবে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি