সকল প্রতিকূলতা উপেক্ষা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। দুপুর ১২:৩০ মিনিটে সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা-এর নেতৃত্বে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নীল দলের কনভেনার অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, নীল দলের উপদেষ্টা অধ্যাপক এম অহিদুজ্জামান, অধ্যাপক সাইফুল ইসলাম খান, জয়েন্ট কনভেনার অধ্যাপক আব্দুর রহমান, জয়েন্ট কনভেনার সদ্য কারামুক্ত শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এবং কো-কনভেনার ও সহযোগী অধ্যাপকরা।
এরপর নীল দলের কনভেনার অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের নেতৃত্বে তারা আজিমপুর কবরস্থানে ভাষা শহিদ শফিউর রহমান, ভাষা শহিদ আ জব্বার এবং ভাষা শহিদ আবুল বরকত-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে দোয়া পরিচালনা করেন অধ্যাপক সাইফুল ইসলাম খান।





