Brick Lane News

সৎ সাহস থাকলে থেকে যান, ঢাবি ভিসিকে ছাত্রদল নেতা আবিদের হুমকি

প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২৬ । ৪:১৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি (সহ-সভাপতি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ব্যালট কারচুপির অভিযোগে জড়ানোর আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ‘সেইফ এক্সিট’ নিতে যাচ্ছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, নীলক্ষেত কেন্দ্র সংশ্লিষ্ট ব্যালট কারচুপির ঘটনায় ফেঁসে যাওয়ার আশঙ্কা থেকেই উপাচার্য আগেভাগে ডেনমার্কের উদ্দেশ্যে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি উপাচার্যকে দেশে থেকে অভিযোগের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

অন্যদিকে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে তিনি আগ্রহী হলেও হঠাৎ করে কোনো প্রশাসনিক শূন্যতা সৃষ্টি করতে চান না। সরকার ও সংশ্লিষ্ট মহল চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালনেও তিনি প্রস্তুত রয়েছেন।

মঙ্গলবার বেলা তিনটায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উপাচার্যের বক্তব্য কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। উপাচার্য পদত্যাগ করছেন এমন তথ্য সঠিক নয় বলে বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি