Brick Lane News

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২৬ । ৫:৫০ পিএম

নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল এবং সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি। তিনি পাঠানো চিঠিটি সাংবাদিকদের সামনে পড়ে শোনান।

তনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা বিভিন্ন সময় নারীদের দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান বা প্রধান বিচারপতি হওয়ার বিরোধিতা করেছেন, যা দলটির ঘোষিত নীতির অংশ।

তার দাবি, এ অবস্থান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী এবং আরপিও অনুযায়ী লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নিলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। তিনি এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি