Brick Lane News

পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি মির্জা ফখরুলের

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১২ পিএম

পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভের বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা পিলখানা হত্যাকাণ্ডের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ও তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই জঘন্য হত্যাকাণ্ডের তদন্ত দাবি করছি।

তিনি বলেন, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার, কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। আমরা আজকে তাই এসেছিলাম আমাদের চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে যারা সেদিন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করতে।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত করা হয়েছিল এই দিনে। একইসঙ্গে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করার জন্য ঘুরে দাঁড়িয়েছে দেশের জনগণ।

মন্ত্রী বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার বড় সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অতীতের মতো দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য বলে বিশ্বাস করি। একইসঙ্গে এই জঘন্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করাও দায়িত্ব।

Related Posts

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা ও দেশের স্বার্থ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি