Brick Lane News

বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি

প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ । ৯:৩৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের দুটি আলাদা ফরম দেওয়া হয়, সাদা ফরমে সংসদ সদস্য হিসেবে শপথ এবং নীল ফরমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয়টি উল্লেখ ছিল।

শপথের আগে কক্সবাজার–১ আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে নির্দেশনা দেন। তিনি জানান, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য নন।

তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে এবং তৃতীয় তফসিলে সংশ্লিষ্ট শপথের ফরম যুক্ত হয়ে কে শপথ পড়াবেন তা নির্ধারিত হলে তখন সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শপথ গ্রহণ শেষে বিএনপির নির্বাচিত সদস্যরা শপথপত্রে সই করেন। পরে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

Related Posts

বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস

কার্যকর নজরদারি বাড়ানোর দাবি  রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস। তরলীকৃত পেট্রোলিয়াম...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি